BGC Trust University Bangladesh

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র জন্মদিন উদযাপন ও দোয়া মাহফিল।

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর উদ্যোগে এবং বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর ট্রাস্টি বোর্ডের সম্মানিত সদস্য ব্যরিষ্টার ইমতিয়াজ উদ্দিন আহমদ এর পৃষ্ঠপোষকতায় জাতির জনক বঙ্গবন্ধু তনয়া বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র  জন্মদিন ও দোয়া মাহফিল পালিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর  জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও কেক কাটা অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এ.এফ.এম আওরঙ্গজেব, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. নারায়ণ বৈদ্য, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ.এফ.এম. আখতারুজ্জামান কায়সার, ব্যবসায় প্রশাসন বিভাগের  চেয়ারম্যান ড. মোহাম্মদ সরওয়ার উদ্দীন,  ইংরেজী বিভাগের চেয়ারম্যান খালেদ বিন চৌধুরী, এমবিএ প্রোগ্রাম কো-অর্ডিনেটর সহযোগী অধ্যাপক কামাল উদ্দীন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ নুরুল আবছার, ফার্মেসী বিভাগের চেয়ারম্যান অনিন্দ্য কুমার নাথ, , কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সালাহউদ্দীন চৌধুরী, ডেপুটি রেজিস্ট্রার সালাহউদ্দীন শাহরিয়ার, এম.এ. ইন ইংলিশ প্রোগ্রামের কো-অর্ডিনেটর সহকারী অধ্যাপক আবদুর রশিদ, জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক রাশিদুল ইসলাম ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং কর্মকর্তাবৃন্দ।

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র  জন্মদিন ও দোয়া মাহফিল অনুষ্ঠানে  মাননীয় উপাচার্য প্রফেসর ড. এ. এফ.এম. আওরঙ্গজেব বলেন,  আজ আমরা এমন একজন সুযোগ্য প্রধানমন্ত্রীর  জন্ম দিবস পালন করছি যার  নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা, নারীর ক্ষমতায়ণ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষিখাতে উচ্চ প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে উচ্চ ফলন,  গ্রামীণ অবকাঠামো, যোগাযোগ ও বিদ্যুৎ জ্বালানী তথ্য যোগাযোগ প্রযুক্তিসহ সকল ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছে।  বাঙ্গালী জাতির স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান  এর সুযোগ্য কন্যা বাংলাদেশ এর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশকে উন্নয়নশীল রাষ্ট্র থেকে উন্নত রাষ্ট্রে পরিণত করার জন্য চেষ্টা করছেন।  তার দক্ষ নেতৃত্বের মাধ্যমে বৈশ্বিক ফোরামে বাংলাদেশ আজ একটি অনন্য রাষ্ট্র হিসেবে মর্যাদা লাভ করেছে।

 

Campus Address

Address: "BGC Biddyanagar", Chandanaish, Chattogram, Bangladesh

Email: info@bgctub.ac

Phone: 03033-56193

Phone: 01755588627 / 01755588619

Fax: +880-31-2550224

Facebook

YouTube

Student Portal