BGC Trust University Bangladesh

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর উদ্যোগে দক্ষিন চট্টগ্রামের কলেজ সমূহের অধ্যক্ষ বৃন্দের সাথে ‘‘উচ্চ শিক্ষার সমস্যা ও সম্ভাবনা : প্রেক্ষিত দক্ষিণ চট্টগ্রাম” শীর্ষক এক মত বিনিময় সভা অনুষ্ঠিত

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর উদ্যোগে দক্ষিন চট্টগ্রামের কলেজ সমূহের অধ্যক্ষ বৃন্দের সাথে ‘‘উচ্চ শিক্ষার সমস্যা ও সম্ভাবনা : প্রেক্ষিত দক্ষিণ চট্টগ্রাম” শীর্ষক এক মত বিনিময় সভা মঙ্গলবার (২ রা মার্চ ) সকাল ১০ টায় বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর উপাচার্য প্রফেসর ড. এ. এফ.এম .আওরঙ্গজেব এর সভাপতিত্বে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি এর মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মত বিনিময় সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্বব্যিালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক প্রফেসর ড. মোহাম্মদ শাহাদাত হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডীন প্রফেসর এ. বি. এম. আবু নোমান, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর এ.এন.এম.ইউসুফ চৌধুরী, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. নারায়ণ বৈদ্য।
মতবিনিময় সভায় উক্ত বিষয়ের উপর ধারণাপত্র উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ.এফ.এম. আখতারুজ্জামান কায়সার। আমন্ত্রিত অধ্যক্ষ বৃন্দের মধ্যে বক্তব্য রাখেন গাছবাড়ীয়া সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মতিউর রহমান, কানুনগোপাড়া স্যার আশুতোষ সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. পার্থ প্রতিম দেব, চুনতি সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু নঈম আজাদ, আনোয়ারা সরকারী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) রিদওয়ানুল হক, বাঁশখালী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ফারুখ, মাষ্টার নজির আহমদ কলেজের অধ্যক্ষ আবদুল কাদের, বাঁশখালী মহিলা কলেজের অধ্যক্ষ মুসা শিকদার, বরমা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আবুল মাহমুদ মোহাম্মদ, বার আউলিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ ফয়েজ উল্লাহ্, আলহাজ্ব মোস্তফিজুর রহমান চৌধুরী কলেজের অধ্যক্ষ ফজলুল হক, খলিলুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ আবু তৈয়ব, পশ্চিম পটিয়া এ.জে. চৌধুরী ডিগ্রী কলেজের অধ্যক্ষ জসিম উদ্দীন, মোজাফফরাবাদ যশোদা নগেন্দ্র নন্দী মহিলা কলেজের অধ্যক্ষ সুভাষ চন্দ্র ধর, হুলাইন ছালেহ্ নুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ ছন্দা চক্রবর্তী, সাতকানিয়া আল হেলাল আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ হারুনুর রশিদ, সাতকানিয়া এম.এ.মোতালেব ডিগ্রী কলেজের অধ্যক্ষ দিদারুল আলম চৌধুরী, শোভনদন্ডী ডিগ্রী কলেজের অধ্যক্ষ হামিদ হোসেন, খলিল-মীর ডিগ্রী কলেজের অধ্যক্ষ এস.এস. মিছবাহ উদ্দীন, উত্তর সাতকানিয়া জাফর আহমদ ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) নিলু মণি শর্মা, বিজিসি একাডেমী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আবুল হোসেন, কদুরখীল জলিল আম্বিয়া কলেজের অধ্যক্ষ তিলক বরণ দে, বোয়ালখালী হাজী মোহাম্মদ নুরুল হক ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কায়সারুল হক, সাতকানিয়া অলি আহমদ বীর বিক্রম কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হোসাইন আহমদ, ধলঘাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জামাল উদ্দীন, মনশা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নুরুল আলম ফারুখী।
উক্ত মত বিনিময় সভায় বক্তারা বলেন, বহু শিক্ষাবিদ এবং গুনীজন জন্ম নেওয়া দক্ষিণ চট্টগ্রাম ভৌগলিকভাবে অনেক গুরুত্বপূণর্, কিন্তুু প্রচুর সম্ভাবনা থাকা সত্তে¡ও অন্যান্য অঞ্চলের চেয়ে দক্ষিণ চট্টগ্রামের উচ্চ শিক্ষা বিস্তারে প্রাতিষ্ঠানিকভাবে পিঁছিয়ে আছে। দক্ষিণ চট্টগ্রামে কিছু সরকারী, বেসরকারী কলেজ সমূহে স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ে পাঠদান হলেও এ অঞ্চলে একমাত্র বিশ্ববিদ্যালয় হিসেবে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ উচ্চ শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। তাছাড়া বিজিসি ট্রাস্ট র্র্কর্তৃক বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ, বেগম ওসমান আরা কলেজ অব নার্সিং, মৌলানা মোহাম্মদ ইছহাক শিশু নিকেতন, বিজিসি একাডেমী স্কুল এন্ড কলেজ, ইব্রাহিম ইকবাল মেমোরিয়াল হাসপাতাল প্রতিষ্ঠা করে স্বল্প খরচে দক্ষিণ চট্টগ্রামে শিক্ষা প্রসারে ও স্বাস্থ্যসেবায় আলোক বর্তিকা হিসেবে কাজ করছে। তারা বলেন, দক্ষিণ চট্টগ্রামের উচ্চ শিক্ষার প্রতিবন্ধকতা গুলো দুর করে সম্ভাবনাকে সফলতা হিসেবে তৈরী করতে আমাদেরকে স্ব-স্ব ক্ষেত্র থেকে এগিয়ে আসতে হবে। আমাদের তৈরী করতে হবে যুগোপযোগী উচ্চ শিক্ষিত দক্ষ মানবসম্পদ।
বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর ডেপুটি রেজিস্ট্রার সালাহউদ্দীন শাহরিয়ার এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত মত বিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের কো-অর্ডিনেটর সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সরওয়ার উদ্দীন, ইংরেজী বিভাগের চেয়ারম্যান খালেদ বিন চৌধুরী, এমবিএ প্রোগ্রাম কো-অর্ডিনেটর সহযোগী অধ্যাপক কামাল উদ্দীন, আইন বিভাগের চেয়ারম্যান নাজনীন আক্তার, ফার্মাসী বিভাগের চেয়ারম্যান অনিন্দ্য কুমার নাথ, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সালাহউদ্দীন চৌধুরী, জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক রাশিদুল ইসলাম প্রমূখ।

 

 

Campus Address

Address: "BGC Biddyanagar", Chandanaish, Chattogram, Bangladesh

Email: info@bgctub.ac

Phone: 03033-56193

Phone: 01755588627 / 01755588619

Fax: +880-31-2550224

Facebook

YouTube

Student Portal