BGC Trust University Bangladesh

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর উপাচার্য হিসেবে প্রফেসর ড. এ.এফ.এম আওরঙ্গজেব এর যোগদান।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর ব্যবসায় প্রশাসন অনুষদের সাবেক ডীন, মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক প্রফেসর ড. এ.এফ.এম আওরঙ্গজেব অদ্য ১১ই জানুয়ারী ২০২১ তারিখে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর উপাচার্য হিসেবে যোগদান করেছেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীতে সম্মানসহ  স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে বেলজিয়ামের খ্যাতনামা বিশ্ববিদ্যালয় থেকে গ্লোবাল ম্যানেজম্যান্ট এন্ড ডেভলপমেন্ট এ এম.এস ডিগ্রি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।  এছাড়া তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি, ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন, ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান, মানব সম্পদ বিভাগের চেয়ারম্যানসহ বিভিন্ন বিধিবদ্ধ কমিটিতে গুরুত্বপূর্ন পদে দায়িত্ব পালন করেছেন। দেশী বিদেশী বিভিন্ন খ্যাতনামা জার্নালে তার অনেক গবেষনা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। 

 

 

Campus Address

Address: "BGC Biddyanagar", Chandanaish, Chattogram, Bangladesh

Email: info@bgctub.ac

Phone: 03033-56193

Phone: 01755588627 / 01755588619

Fax: +880-31-2550224

Facebook

YouTube

Student Portal